রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

উগ্র মৌলবাদীদের রাস্তায় নামিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামানো যাবে না-মেয়র মুজিব

এম.এ আজিজ রাসেল:

হরতাল প্রতিহত করতে মাঠে পৌর আওয়ামী লীগ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মৌলবাদী ও পাকিস্তানী পরাজিত শক্তির দোসরদের পরিকল্পিত নাশকতা এবং হরতাল প্রতিহত করতে কক্সবাজার শহরজুড়ে রাজপথে অবস্থান নিয়েছে কক্সবাজার পৌর আওয়ামীলীগসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল সকাল ১১ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের কাযার্লয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. শাহেদ আলী সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ভারতের একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসবেন, সেটাই তো স্বাভাবিক। এটাই প্রতিবেশীর প্রতি তার দায়িত্ববোধ। বাংলাদেশ এবং দেশের জনগণকে সম্মানিত করার জন্যই তিনি বাংলাদেশে এসেছেন। কিন্তু কিছু সংখ্যক উগ্র মৌলবাদীকে রাস্তায় নামিয়ে দিয়ে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা দেশের সাফল্যে ঈর্ষান্বিত। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় যাতে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যায়। তারা দেশ ও জনগণের কল্যাণ চায় না। এদেশের স্বাধীনতা বিরোধীরা তাই এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মাওলা, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ডা. পরিমল কান্তি দাশ ও গিয়াস উদ্দিন চৌধুরী।
সমাবেশে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একাত্তরের পরাজিত শক্তি হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে নাশকতার চেষ্টা চালিয়েছে। আবার কথিত হরতালের আহবান করছে। মুলত হরতালের আড়ালে এরা নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই কক্সবাজার পৌর আওয়ামীলীগের সকল ওয়ার্ডের নেতাকমীর্রা স্ব—স্ব এলাকায় অবস্থান নিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দুর্বার প্রাচীর গড়ে তুলেছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, মো. ইয়াহিয়া, নুরুল আলম পেঠান, শাহনেওয়াজ চৌধুরী, নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোরশেদ, শাহাব উদ্দিন শাবু, শুভ দত্ত বড়ুয়া, এবি ছিদ্দিক খোকন, আবদুল্লাহ আল মাসুদ, ওয়াহিদ মুরাদ সুমন, আরমানুল আজিম, তাজ উদ্দির তাজু, হাবিব উল্লাহ, জাফর আলম, জহিরুল কাদের ভূট্টো, দীপক দাশ, নজরুল ইসলাম, মোরশেদ আলম চৌধুরী, জানে আলম পুতু, নুর মোহাম্মদ, রাশেদুল ইসলাম ডালিম, জাফর আলম, আজিমুল হক সেলিম, আবু আহমেদ, সেলিম নেওয়াজ, খোরশেদ আলম, মেজবাহ উদ্দিন কবির, আবদুল মজিদ সুমন, মো. ইলিয়াস, আমির উদ্দিন প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION