রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

সেহেরী খেয়ে বের হলেন, পরে লাশ হয়ে বাড়ি ফিরলেন

মো. ফারুক, পেকুয়া

পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে সেহেরী খেলেন কিশোর সোহেল। তারপর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করতে বের হন। পথিমধ্যে ছড়ার পানিতে পড়ে মসজিদে যাওয়াই হলোনা বাড়িতে ফিরলো লাশ হয়ে।

মঙ্গলবার (৩০মার্চ) ভোরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ সোহেল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মোহাম্মদ সোহেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ফজরের নামাজের আযান হলে সে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। মসজিদে যাওয়ায় পথে সে পাহাড়ি ছড়ায় নেমে পানিতে ডুবে যায়। তলিয়ে যেতে দেখে মুসল্লি খলিলুর রহমান তাঁকে উদ্ধার চেষ্টা চালায়। তিনি ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা ছড়ার পানি থেকে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপমৃত্যুর সত্যতা পেয়ে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION