শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

আরো তিন রোহিঙ্গাসহ ২১ জন করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে আরো তিন রোহিঙ্গা সহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত দু’দিনে এনিয়ে চারজন রোহিঙ্গা আক্রান্ত হল। ৪ জন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলায় মোট করোনা রোগির সংখ্যা ১৫১ জন

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া শুক্রবার বিকালে জানিয়েছেন, বৃহস্পতিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৪ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২৩ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৩ জন রোহিঙ্গা রয়েছে। অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং কুতুবদিয়া উপজেলায় ১ জন রয়েছে। অপর ২ জন আগে শনাক্ত হওয়া ফলোআপ রিপোর্ট।

এনিয়ে কক্সবাজারে করোনায় শনাক্ত হলেন ৪ রোহিঙ্গা সহ ১৫১ জন। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৬৬ জন। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতবানিয়ার বাসিন্দা।

গত ৪৪ দিনে মোট ৩৫৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১৬৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১২ জন, টেকনাফে ৭ জন, উখিয়ায় ১৪ জন, রামু ৩ জন, চকরিয়ায় ৫২ জন, কক্সবাজার সদরে ৩৭ জন, কুতুবদিয়ায় ১ জন এবং পেকুয়ায় ২১ জন রয়েছে। এর সাথে যোগ হল ৪ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতবানিয়ার বাসিন্দা।

ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION