রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
ঈদগাঁও বাজার থেকে ৯০০ ইয়াবাসহ মোরশেদ প্রকাশ জিসান নামের হাজী বিরিয়ানি ঈদগাঁও’র দোকানের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত পৌনে ২ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক কর হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার
ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল হালিমের নেতৃত্বে এস আই কামাল হোসেন সঙ্গীয় র্ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের ভূমি অফিস সম্মুখস্থ হাজ্বী বিরানি নামক দোকান থেকে এ ইয়াবা কারবারিকে আটক করে।
এসময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যকেটে ভর্তি ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতে ইয়াবা কারবারি মোরশেদের বাড়ি শরিয়তপুর জেলার গোমাইর হাট থানাধীন চরমুনপুরা এলাকার আব্দুল মালেক বাবুর্চীর ছেলে বলে জানা যায় প্রাথমিক স্বীকারোক্তিতে।
স্থানীয়ারা জানান,আটক কারবারি গত ৪/৫ মাস পূর্বে ঈদগাঁও বাজারে হাজ্বী বিরানি নামের একটি দোকান চালু করে।বিরানি পরিবেশন ব্যবসার আড়ালে গোপনে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল।
এব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার হবে বলে জানান থানা সুত্র।