রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

করোনা সংক্রমণ বৃদ্ধি:টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সেন্টমার্টিন, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার সংক্রমণ এড়াতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে পর্যটকরা প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে এই নৌরুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বলেন, ‘বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রভাব এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই রুটে জাহাজগুলোর চলাচলের অনুমতি শেষ।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দ্বীপে সকাল থেকে পর্যটক স্পটগুলোতে ভ্রমণকারীদের ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। যদিও দ্বীপে কোনও পর্যটক থেকে যায়, তাদের ফেরত আনতে আমরা সহতায় করবো।’

তিনি বলেন, ‘করোনার প্রভাব থাকা অবস্থায় এই রুটের পর্যটবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।’

জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমাদের কোনও জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছে তাদের ফেরত আনা হয়েছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION