রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজার থেকে ৬ষ্ঠ দফায় ২য় দিন ভাসানচরের পথে ১৭১৬ জন রোহিঙ্গা

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস প্রতিকেদক, উখিয়া:

উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ষ্ঠ দফায় আজ ২য় দিন ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ১৭১৬ জন রোহিঙ্গা। ৩১ মার্চ সকালে ও দুপুরে ২৫টি বাস যোগে নারী-শিশু ও পুরুষ সহ ১৭১৬ জন রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, বুধবার (৩১ মার্চ) ভোর থেকে সেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্টে এনে খাবার, পানি, ঔষধ সহ প্রয়োজনিয় জিনিসপত্র দেন। এরপর সকালে ও দুপুরে ২ দফায় ১৭১৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ২৫টি বাস যোগে ভাসানচরের উদ্দেশ্য চট্রগ্রামে রওনা দেন। তাদের চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে পতেঙ্গা থেকে জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হবে। আজ বিকেলে আরো কিছু রোহিঙ্গা রওনা দেয়ার কথা রয়েছে। এর পুর্বে গতকাল ৩০ মার্চ ৬ষ্ঠ দফায় প্রথমদিনে ২৪৯৫ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম পৌছেন।

ইতিপুর্বে পঞ্চম দফায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION