রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

ঘুষ লেনদেন: চকরিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযানে ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালানো হয়। এসময় সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে নগদ ৪লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে শ্যামল নামের একজন অফিস সহকারী বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে পালিয়ে যায় ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা থেকে চকরিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো:তানভীর হোসেনকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রারের বাসায় অভিযান চালালে ওই বাসায় অস্বাভাবিক কিছু মেলেনি বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন প্রাথমিক ভাবে এ প্রতিবেদককে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযান সূত্রে জানাগেছে, উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বেশ কিছুদিন ধরে জমির দলিল সম্পাদনের সময় ঘুষের লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক চট্টগ্রাম কার্যালয় অভিযানে নামে। সম্প্রতি রশিদ আহমদ নামের এক ব্যক্তির দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের নাম ব্যবহার করে এক কর্মচারী ঘুষ দাবি করেন।

দুদক কর্মকর্তারা ভুক্তভোগী অভিযোগকারী সেবাগ্রহীতাকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। পরে দুদক কর্মকর্তারা কার্যালয়টিতে অভিযান চালান। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী ও অন্যান্য সহকারীর কাছ থেকে দুদকের টিম ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে বলে প্রাথমিক ভাবে তথ্য নিশ্চিত করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুদকের অভিযান অব্যাহত রয়েছে। ঘুষ লেনদেন বিষয়ে এখনো কেউ আটক হয়নি।

অভিযানে নেতৃত্বে দেয়া দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে অভিযান চালিয়ে প্রাথমিক ভাবে ৪ লাখ ৩০হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এখনো দুদকের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION