রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
করোনায় আক্রান্ত চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলমের দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে টৈটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বর্তমান নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এতিম ও ইমামদের মাঝে খাবারও পরিবেশন করা হয়।
জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, চকরিয়া- পেকুয়ার অভিভাবক প্রিয় নেতা আলহাজ্ব জাফর আলম মহোদয় সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিয় নেতার দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছি। সাধারণ জনগণের দোয়ায় নেতা ভাল হয়ে ওঠবেন ইনশাল্লাহ।
এসময় ইউনিয়ন আ’লীগের সভাপতি সরওয়ার কামাল ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।