রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজারে লকডাউনের প্রথম দিন অনেকটা অচল ‘জীবনযাত্রা’

জিকির উল্লাহ জিকু:

লকডাউনের প্রথম দিন অনেকটা অচল হয়ে গেছে কক্সবাজার শহরের জীবন যাত্রা। শহরে সড়কে কিছু রিকশা ও ইজিবাইক চলতে দেখা গেছে। জরুরি পরিসেবায় নিয়োজিত সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যানবাহন চলাচল করতে দেখা গেছে। কক্সবাজার থেকে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার শহর ছাড়াও উপজেলা পর্যায়েও লকডাউন কড়াকড়িভাবে চলছে। শহরে প্রধান প্রধান মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। তবে ওষুধের দোকান, মুদির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান খোলা রয়েছে।

লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন ও পুলিশ। সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক সহ প্রশাসনের পাচটি টিম লকডাউন কার্যকর করতে এবং স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা চালিয়েছে। তারা বেশ কিছু দোকান ও ব্যক্তি পর্যায়ে জরিমানা করেছে। দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মোবাইল টিম বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে। লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে কক্সবাজারে শহরের প্রধান সড়ক, বড় বাজারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আমিন আল পারভেজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় মাস্ক পরিধান নিশ্চিতকরণ সহ অপ্রয়োজনে ঘরের বাইরে অবস্থানরতদের ঘরে ফিরে যেতে মাইকিং এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান-পাট নির্দিষ্ট সময়ে বন্ধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করে দেয়া হয়। অপরদিকে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সহ বিভিন্ন রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশের নেতৃত্বে ট্রাফিক পুলিশ বাস টার্মিনাল, লিংক রোড সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তৎপরতা চালিয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION