রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন বসতঘর ও মালামাল পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক,পেকুয়া:

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে তিনটি বসতঘর এবং ঘরে থাকা মূল্যবান মালামাল, সোনা ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত আমিনুল হক, মাহাবুল আলম ও মোঃ ইলিয়াছ।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার বারবাকিয়া ইউপির সবজীবন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে পেকুয়া থানার এএসআই জয়নাল এর নেতৃত্বে একদল পুলিশ পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শণ করেন।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন বড়ুয়া বলেন, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মাহাবুল আলম বলেন, ঘরের চালের উপর বৈদ্যুতিক তারের সংঘর্ষে আগুন লেগে যায় বাড়িতে। মূহর্তে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস না পৌঁছালে আরো বেশ কয়েকটি বসতঘর পুড়ে যেত। তাদের তিনটি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION