রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

মৃত তিমির শরীরের আঘাত নিয়ে দুই কর্মকর্তার ভিন্ন কথা

বিশেষ প্রতিবেদক:
গত ২৪ঘন্টার ব্যবধানে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে আসা মৃত দুটি তিমির শরীরে দাগের চিহ্ন নিয়ে দুই কর্মকর্তার ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আশরাফুল হক বলেছেন, শনিবার সাগর থেকে ভেসে আসা তিমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেছেন, মৃত তিমি দুটির শরীরে কোন ধরণের চিহ্ন নেই।

শুক্রবার ও শনিবার ২৪ঘন্টার ব্যবধানে হিমছড়ি সমুদ্রসৈকতে দুটি মৃত গলিত তিমি ভেসে আসে। তিমি গুলো জোয়ারের সময় ভেসে সৈকতের বালিয়াড়িতে আটকা পড়লে উৎসুক জনতা ভিড় করে। করোনার লকডাউনের মধ্যেও হাজার হাজার জনতা তিমি গুলো দেখতে ভিড় জমান। একই সাথে পরিদর্শনে যান কক্সবাজার জেলা প্রশাসন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন পরিবেশবাদি সংগঠন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আশরাফুল হক বলেছেন, শুক্রবার ভেসে আসা তিমির শরীরের কোন আঘাতের চিহ্ন না থাকলেও শনিবার ভেসে আসা তিমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে তিমির পিঠে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেছেন, ‘দুটি তিমির কোনটাতে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারণে তিমি দুটির মৃত্যুর হতে পারে। তবে নমুনা সংগ্রহের পর প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ‘শুক্রবার ও শনিবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে পৃথকভাবে বিশালাকার দুটি তিমি বালিয়াড়িতে আটকা পড়ে। পরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নমুনা সংগ্রহের পর সৈকতের বালিয়াড়িতেই মাটিতে পুতে ফেলা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION