রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় বয়স্ক লোককে তাপ্পড় মারার জের ধরে দুইপক্ষে লাঠির মহড়া

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় মোঃ বাদশা নামে এক বয়স্ক লোককে তাপ্পড় মারার জের ধরে দুইপক্ষে প্রকাশ্যে লাঠি হাতে মহড়া দিয়েছে। এ ঘটনায় চৌমুহনী এলাকায় দোকান পাড়া বন্ধ করার পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়।
রবিবার বিকেলে পেকুয়া থানা সংলগ্ন চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে পেকুয়া থানা ঘটনাস্থলে উপস্থিত হলে লাঠি নিয়ে মহড়া দেয়া দুই পক্ষের লোকজন সরে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া সদর চৌমুহনীস্থ আদর্শ পাড়ার মোঃ বাদশা নামে এক বয়স্ক লোককে তুচ্ছ বিষয় নিয়ে চৌমুহনীস্থ চৌরাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকটি তাপ্পড় মারেন সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে সাঈদীর নেতৃত্বে বেশ কয়েকজন উৎশংঙ্খল যুবক। এ ঘটনা জানতে পেরে বাদশার পক্ষের লোকজন লাঠি নিয়ে সাঈদীর লোকজনকে ধাওয়া দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাঈদীর লোকজন ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে এসআই মিন্নাতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পায়।
আবুল কালাম নামে একজন জানান, আমার বয়স্ক পিতাকে প্রকাশ্যে মারধর করেন সাঈদী। আমরা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর তেড়ে আসেন। যার কারণে উত্তেজনা সৃষ্টি হয়।
পেকুয়া থানার এসআই মিন্নাত বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুইটি পক্ষের মাঝে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই তারা সরে যায়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION