রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় পায়ের রগ কেটে কৃষকলীগ নেতাকে হত্যাচেষ্টা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পায়ের রগ কেটে দিয়ে সরওয়ার উদ্দিন (৪০) নামে এক কৃষকলীগ নেতাকে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১২ এপ্রিল) বেলা ১১ টার দিকে বারবাকিয়ার ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মানিকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত সরওয়ার উদ্দিন একই ইউপির সবজীবন পাড়া এলাকার মৃত মোঃ আলমের ছেলে ও কৃষকলীগ বারবাকিয়া ইউনিয়ন শাখার সভাপতি।বারবাকিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত সরওয়ার উদ্দিন বলেন, বারবাকিয়াস্থ ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রেডক্রিসেন্ট এর মালামাল বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। ওই সময় চা পান করতে মানিকের দোকানে যায়। ওই দোকানে আগে থেকেই বসা ছিল হেফাজতকর্মী মুবিনুল হক ও জালাল উদ্দিন। দোকানে আমি বসামাত্রই হেফাজতকর্মী মুবিন ও জালাল হেফাজতের বিরুদ্ধ তুই ফেসবুকে বেশি লেখালেখি শুরু করছিছ বলে মারধর শুরু করে। একপর্যায়ে পায়ের রগ কেটে দেয়ার চেষ্টা করলে আমার চিৎকারে আ’লীগ নেতা কামাল হোসেনসহ আরো কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আ’লীগ নেতাই আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনাটি থানায় মৌখিকভাবে জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

ভয়েস/এমইফ/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION