রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না

লকডাউন বাস্তবায়ন নিয়ে উখিয়া উপজেলা প্রশাসনের সভা।

ভয়েস প্রতিবেদক, উখিয়া
কোভিড-১৯ বিস্তাররোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের লক ডাউন বাস্তবায়ন করতে উখিয়া উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কঠোর লকডাউন বাস্তবায়নে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, লকডাউন চলাকালীন সময়ে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের সকলকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা অমান্যকারীকে জরিমানা ও শাস্তির আওতায় আনা হবে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে। লকডাউন কার্যকর করা জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক এবং সকল পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য আহবান জানান। তিনি আরো বলেন স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি এসময় বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রমযানে তারাবির নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায়ে ২০ জনের অধিক মুসল্লী না থাকার জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মসজিদের ইমামদের বলে দেওয়া হয়।

প্রয়োজনে করোনা সংক্রমনরোধে উখিয়ার ব্যস্ততম কাঁচা বাজার ও মাছ বাজারে গুলো অন্যত্রে সরিয়ে নেওয়ারও জন্য সিদ্ধান্ত হয় বৈঠকে।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আমিমুম এহসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ র›জন বড়ুয়া রাজন,রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
সভায় ব্যবসায়ী, রাজনীতিবীদ,সুশীল সমাজ, সাংবাদিক, প্রশাসন, পরিবহণ নেতাসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION