বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে এসেছে অত্যাধুনিক ধান কাটার যন্ত্র

এস. এম. রুবেল, মহেশখালীঃ
মহেশখালীতে এসেছে অত্যাধুনিক ধান কাটার যন্ত্র। এতে করে কৃষকের অতিরিক্ত ব্যয় ও সময় দুটিই বাঁচবে। কম্বাইন্ড হারবেস্টার নামক এ যন্ত্রটি দিয়ে ধান কাটা, মাড়াই ও ঝারার কাজ একই সাথে হয়ে যাবে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গনে কৃষক ও উদ্যোক্তা নাজিম উদ্দীনের হাতে চাবি তুলে দিয়ে যন্ত্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হাই সহ সংশ্লিষ্ট দফতরের কর্মচারী-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম বলেন, “এই অত্যাধুনিক মেশিন দিয়ে ঘন্টায় ১ একর (আড়াই কানি) জমির ধান কাটা, মাড়াই ও ঝারার কাজ করা যাবে। আর খরচও অনেক কম হবে। কৃষক আগের চেয়ে অনেক সুবিধা পাবে এখন। হারবেস্টার মেশিনটি উদ্যোক্তা নাজিম উদ্দীন মহেশখালীতে এনে কৃষিতে নতুন সংযোজন এনেছে।”
এদিকে চলতি মৌসুম থেকে মেশিন দিয়ে ধান কাটার কাজ করা হবে বলে উদ্যোক্তা নাজিম উদ্দীন জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION