রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

জ্ঞানান্বেষণ পাঠাগার’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি:
পূর্ব রাজারকুল গ্রাম। এটি বাংলাদেশের বিখ্যাত কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত। এটি এমন একটি গ্রাম যেখানে জন্ম হয়েছে শত শত মেধাবী তরুণ-তরুণীর এবং অনেক বীর মুক্তিযোদ্ধার। যারা বর্তমানে একটি সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এই গ্রামে আছে শত শত মেধাবী তরুণ-তরুণী, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে দেশের নানান শিক্ষা প্রতিষ্টানে। আমরা বিশ্বাস করি একদিন আমাদের এই সোনার বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে অংশগ্রহণ করবে আমাদের গ্রামের তরুণ-তরুণীরা। বিশ্ব দরবারে আমাদের গ্রামের মাথা উঁচু করবে তারা।

সারা দেশে সাহিত্য ও বিজ্ঞান চর্চার বড্ড অভাব।গ্রামে গ্রামে ছেলে-মেয়েরা তাদের প্রাতিষ্ঠানিক সিলেবাস ভিত্তিক বই ছাড়া আর কোন বই পড়তে পারছে না নানান কারণে, যার কারণে তাদের জ্ঞানের পরিধি সীমিত হয়ে পড়ছে, তারা জানতে পারছে না অনেক কিছুই। আধুনিক জ্ঞান-বিজ্ঞান জানতে হলে একজন শিক্ষার্থীর অবশ্যই শিল্প-সাহিত্য এবং আধুনিক বিজ্ঞানের সাথে জড়িত থাকতে হবে। আমরা দেখতে পাই এই বিজ্ঞানের যুগে এদেশে এখনো নানান কুসংস্কার প্রচলিত, মানুষ এখনো ধর্মের নামে মারামারি-হানাহানি জারি রেখেছে। গ্রামে গ্রামে রয়েছে অদ্ভুদ সব কু-সংস্কার যার প্রভাব আমরা আমাদের জাতীয় জীবনে দেখতে পাই। মেয়েদের এখনো ঘরে বন্দী করে রাখার নানান কৌশল আমাদের সমাজে বিদ্যমান। আমাদের এই প্রচলিত সমাজ এখনো মেয়েদের পণ্য হিসেবে দেখে, দেখে ভোগ্য পণ্য হিসেবে। আমরা এইসব নানান কু-প্রথা থেকে আমাদের উত্তরণ ঘটাতে চাইলে আমাদের অবশ্যই প্রত্যেক পাড়া-মহল্লায় সাহিত্য-বিজ্ঞান চর্চার আয়োজন করা উচিৎ। আর এই চর্চার অন্যতম উন্নত মাধ্যম হচ্ছে প্রত্যেক গ্রামে একটি করে পাঠাগার গড়ে তোলা।

জ্ঞানান্বেষণ পাঠাগার এমন একটি প্রতিষ্ঠান যার সৃষ্টি হয়েছে এসব নানান প্রয়োজনে। ১৫ই এপ্রিল ২০১৭ ইং তারিখ পাঠাগারের নব সূচনা ঘটে। গ্রামের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাত ধরেই এই পাঠাগারের পথচলা। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি ঘঠলেই কেবল একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে। এইসব মুক্তির একমাত্র কারণ হতে পারে একটি পাঠাগর ও বিজ্ঞান চর্চা কেন্দ্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানহীন মনন সমাজের মানুষের সহজাত সৌন্দয্যবোধ এবং সাহিত্যচেতনা, তার সৃষ্টিশীলতা ও সংস্কৃতিময়তা, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও ভালোবাসা এবং শিল্পের বিভিন্ন শাখার মাধ্যমে আত্মবিকাশের স্বাভাবিক আকাঙ্ক্ষাকে বিনষ্ট করে দেয়। এই মানবিক বোধসমূহ জাগ্রত ও বিকশিত করে তোলা আমাদের কাজ অথবা সমাজের বাসিন্দা হিসেবে আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে আমাদের উপর বর্তায়। এই দায়িত্ব পালনে অবিচল ও সদা তৎপর থাকতে আমরা অঙ্গিকারবদ্ধ। মুক্তির পথ রচনায় এই নিরন্তর ও একনিষ্ট কর্মতৎপরতার মাধ্যমে জ্ঞানান্বেষণ পাঠাগার সেই সমাজ গঠনের নিশ্চিত পরিপূরক হিসেবে কাজ করবে; যে সমাজে সুষ্ঠু মানবতাবাদী সুকুমার বৃত্তিগুলোর হবে পরিপূর্ণ বিকাশ; আমাদের ভবিষ্যত বংশধররা সেখানে বেড়ে উঠবে এক পরিপূর্ণ মানবিক গুণাবলি ও অধিকারসম্পন্ন মানুষ হিসেবে। সেখানে আমরা দেখবো আমাদের সৃষ্টিশীলতার নব জাগরণ।

আজ ১৫ই এপ্রিল ২০২১ইং, আমাদের পথচলার ৪ বছর শেষে ৫ম বছরে পদার্পণ হলো। আপনারা যারা এতদিন আমাদের পাশে ছিলেন কৃতজ্ঞতা অহর্নিশ।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION