রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জন গ্রেফতার

এস.এম রুবেল, মহেশখালী:
মহেশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

বুধবার বিকালে উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও রামদা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলটি দুপুরে সোনাদিয়ার ঝাউবন এলাকায় অবস্থান করার সময় স্থানীয় এক রাখাল দৃশ্যটি দেখে ফেলে। পরে ওই রাখাল লোকালয়ে এসে বিষয়টি জানালে গ্রামের লোকজনক গিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পরে মহেশখালী থানা থেকে একদল পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো— মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ি এলাকার নুরুল কবির (৩০), শওকত (২০), রবিউল হাসান (১৯), কালারমার ছড়ার আধারঘোনা এলাকার মোস্তফা কামাল প্র. মিসু (২২), রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার জিয়াবুল (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় সন্দেহজনকভাবে ডাকাতির প্রস্তুতিকালের স্থানীয়রা টের পান। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। এর পর পুলিশ এসে তাদের স্থানীয়দের সহযোগিতায় আটক করে।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের একটি বন্দুকসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION