রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মুখে সেহরির খাবার থাকতেই ফজরের আজান শুরু হলো, কী করবেন?

মুফতি ইমরানুল বারী সিরাজী:

মহামান্বিত পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সা. এর ওপর। ইসলামে এই মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আর এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।

প্রশ্ন: ধরা যাক সেহরি খাচ্ছেন। মুখের ভেতর তখনও খাবার, এমন সময় ফজরের আজান দিলো। কী করবেন?

উত্তর: সেহরির শেষ সময় হচ্ছে সুবহে সাদিক। ফজরের ওয়াক্তও শুরু হয় সুবেহ সাদিক থেকে। যখন‌ই সেহরির সময় শেষ, তখনই ফজরের সময় শুরু। ফজরের আজানের সঙ্গে সেহরির শেষ ওয়াক্তের সরাসরি সম্পর্ক নেই। যদি মুয়াজ্জিন সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দিয়ে থাকেন, তবে ওই অবস্থায় খানাপিনা বন্ধ করে দেবেন। মুখের খাবারও ফেলে দেবেন। যদি তা গিলে ফেলেন, তবে রোজা ভঙ্গ হবে।

তথ্যসূত্র: সুরা বাকারা, আয়াত নং-১৮৭, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২১৬, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৬

সংকলনে: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী,

দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION