শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুর হোসেন আবিদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগনামা ইউপির কোদাইল্যাদিয়াস্থ কিশোরীর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।  উদ্ধারকৃত কিশোরী একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
গ্রেফতার আবিদ একই ইউপির সাতঘর পাড়া এলাকার নুর মুহাম্মদের ছেলে ও যুবদল মগনামা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার ভাতিজা।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছে, ধর্ষণের অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এ অভিযান চালায়। এ সময় এক ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি আবিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
পরে ওই ছাত্রী বাদী হয়ে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করলে সোমবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ে যাওয়া-আসার মধ্যে নুর আবিদ ও ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে ছাত্রীর মা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন থাকার সুযোগে নুর আবিদ তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। নুর আবিদ বিয়েতে অস্বীকৃতি জানালে ছাত্রী চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে আটক করেন।
স্থানীয় লোকজন বলেন, গতকাল সারা দিন নুর আবিদ ও মেয়েটির পরিবার ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। একপর্যায়ে রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার ও ছাত্রীটিকে উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বলেন, নুর আবিদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। সোমবার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতার যুবককে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION