শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

রমজান উপলক্ষে টেকনাফে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ করেছেন।
সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উপকূল/চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় আ ২১ এপ্রিল সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ স্টেশান টেকনাফ, সেন্টমার্টিন এবং আউটপোস্ট শাহপুরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন কেরুনতলী এলাকায় ২০০, টেকনাফ থানাধীন ০৪ নং সাবরাং ইউনিয়নের অর্ন্তভূক্ত শাহপুরীদ্বীপের ৭, ৮ এবং ৯ নং ওয়াডের্ ১৫০এবং টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ইউনিয়নের ২০০ (সর্বমোট ৫৫০)অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।উক্ত ত্রাণবিতরণ কার্যক্রমে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডারমীর ইমরান উর রশিদ ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃকমান্ডার রাসেল মিয়া এবংস্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ৩১ মার্চ ২০২১ থেকে শুরু করে অদ্য পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক উপকূল/চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট এক হাজার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলানিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ভয়েস/জেইউ।

 

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION