শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০০৮ এর ২৫(২)/২৮(২)/২৯/৩১(২)/৩৫(২) ধারায় মামলা করেছে কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের জন্য নুরুল হক নুরের বিরুদ্ধে মামলাটি করেন বলে জানান মইন উদ্দিন।
২১ (বুধবার) বিকাল ৫ টায় কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি মইন উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুকে একাউন্টে একটি ভিডিও লিংক পায়। ভিডিও লিংকটি ক্লিক করলে দেখা যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। যার উল্লেখযোগ্য বক্তব্য অজ্ঞাতনামা আসামীরাও তাদের ব্যবহৃত অসংখ্য ফেসবুক আইডি এবং পেইজ থেকে পোস্ট- শেয়ার করে। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্র বিরোধীয় কমেন্ট (মন্তব্য) রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে দেশের সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে ফেলে। ভিপি নুরুল হক নুর সহ তার অনুসারী অজ্ঞাতনামা আসামীদের আইনের আওতায় আনা গেলে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানকর্মী সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব উল্লেখে এজাহারটি করেন জেলা ছাত্রলীগের এই সহ-সভাপতি।
ভয়েস/জেইউ।