শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

প্রধানমন্ত্রীর উপহার ৯ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ জেলার দুস্থ—অসহায়দের জন্য

এম.এ আজিজ রাসেল:
জেলায় দুস্থ— অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পবিত্র রমজান ও আসন্ন ঈদ—উল—ফিতর উপলক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে প্রাপ্ত অর্থ কক্সবাজারের পৌরসভা—উপজেলায় পর্যায়ে বিতরণ কারর জন্য প্রদান করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান জাহিদ খান।

তিনি আরও জানান, পবিত্র রমজান ও আসন্ন ইদ—উল—ফিতর উপলক্ষ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় ১,৭৪,৭২৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট নিয়মিত বরাদ্দে ১৫ হাজার ৪০৪ পরিবারকে ৭,৮৬,২৭,১৫০ টাকা এবং বিশেষ মানবিক সহায়তা বাবদ জেলার ৭১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১,৮৫,০০,০০০ টাকা উপ—বরাদ্দ প্রদান করা হয়। নিয়মিত ও বিশেষ বরাদ্দ বাবদ সর্বমোট ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা দুস্থ—অসহায়দের বিতরণ করা হবে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, কোভিড—১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি—নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব—দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে পৌর মেয়রগণ ও ইউএনওদেরকে এই বরাদ্দের অর্থ বিধি—বিধান মেনে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক দ্রুত বিতরণের জন্য বলা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION