শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন জেলা পুলিশ

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার জেলার করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে জেলা পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এই মানবিক সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিনিয়ত করোনা সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানুষের সেবায় দিনরাত নিজেদেরকে নিয়োজিত রেখেছে। পাশাপাশি বিভিন্ন প্রকার মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান আরও বলেন, অসচ্ছল করোনা রোগী অথবা করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারযুক্ত ফ্রি এই মানবিক সেবা চালু করা হয়েছে। করোনা সংক্রমণকালে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগী বা স্বজনেরা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০৯৩৯৪ ও ০৩৪১-৬৪০৪৮ নাম্বারে ফোন দিলে তাৎক্ষণিক পৌঁছে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স। এই সেবা কক্সবাজার জেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ শ্রমজীবী, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ বড়ুয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION