শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজার সদর-রামুর কোন মানুষ অনাহারে থাবেনা:কমল এমপি

রামুতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে এমপি কমল।

প্রেস বিজ্ঞপ্তি :
করোনা ভাইরাস পরিস্থিতিতে কক্সবাজারের রামুতে কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
সোমবার (২৬ এপ্রিল) বিকালে রামু উপজেলা প্রশাসন আয়োজিত এ উপহার বিতরণ করা হয।
রামু স্টেডিয়ামে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন,
বৈশ্বিক মহামারি, মরনব্যাধি করোনা ভাইরাসে বিশ্ব আজ বিপর্যস্ত। আমেরিকা-ইউরোপসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো আজ করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। দেশ বিদেশের কোন হাসপাতালে এখন রোগীদের জন্য সিট খালি নেই। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় দৈনিক হাজারো মানুষ প্রাণ হারাচ্ছে।

বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এর থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলে, সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
এমপি কমল বলেন, করোনার এই পরিস্থিতিতে অতীতের মতো শেখ হাসিনার সরকার কর্মহীন মানুষের পাশে আছে। পর্যায়ক্রমে সকল কমর্হীন মানুষকে উপহার সামগ্রী প্রদান করা হবে।
তিনি বলেন, করোনাকালের এ দুঃসময়ে কক্সবাজার সদর ও রামু উপজেলার কোন কর্মহীন মানুষ অনাহারে থাকবেনা। যে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য এমপি কমল অনুরোধ জানিয়েছেন।
রামু উপজেলার নির্বাহী অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে উপহার বিতরণপূর্ব আলোচনা সভায় রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION