শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতি অবনতির জন্য ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন তাই রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকী বসানো হয়েছে মাহমুদ হোসাইন অপু/ঢাকা
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লকডাউন বাড়ানো হলেও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলা থাকবে।
আজ এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৭ এপ্রিল) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র:ঢাকাট্রিবিউন।
ভয়েস/জেইউ।