শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
বশির আল মামুন:
চকরিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৭।
এসময় তাদের কাছ থেকে দুইটি দেশিয় এলজি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢেমুশিয়া ইউনিয়নের দুলা মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন (১৯) ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্বাস (৩০)। ২৯ এপ্রিল, (বৃহস্পতিবার) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ১১ টার দিকে থানার ঢেমুশিয়া ইউনিয়নের নয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উমর ফারুক সিটিজিনিউজকে বলেন, ঢেমুশিয়া নয়াপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তাদের থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ভয়েস/জেইউ।