শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

মিয়ানমারের জেল ফেরত রোহিঙ্গাদের অনুপ্রবেশ, আটক ৬

ভয়েস নিউজ ডেস্ক:
এবার মিয়ানমারের জেল থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গারা এদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের সাথে বসবাস শুরু করেছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা কয়েকজনকে আটক করে।
ধৃতরা হচ্ছে- মিয়ানমারের মোঃ আরিফ (২৪), মো: ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মোঃ সৈয়দ আলম (৪৭), মোঃ শওকত আলী (৩৭) নামের ৬ রোহিঙ্গা। তারা সকলে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

জানা যায়, ২০১৭ সনে মিয়ানমারে সহিংসতা চলাকালে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল ওই ছয় জন রোহিঙ্গা। কিছুদিন পূর্বে তারা মিয়ানমারের জেল হতে মুক্তি পেয়ে ২৯শে এপ্রিল বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এবং ক্যাম্প- ২৬ (শালবাগান) আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে।
এব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, অনুপ্রবেশকারীদের ব্যাপারে ক্যাম্পের মাঝি (নেতা) ও ক্যাম্প ইনচার্জ (সিআইস) বরাবরে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্তে বর্ণিত ব্যক্তিদের গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান।

উল্লেখ্য, গত কয়েক দিন আগে আরো ৪ জন মিয়ানমার জেল ফেরত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION