শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের এক আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে হোটেলের কর্মী বেড পরিস্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সাথে জুলান্ত আবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনের মাধ্যমে হোটেলের ৬-ডি কক্ষে উঠেন এক তরুণ ও তরুণী। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সাড়া-শব্দ না পেয়ে কেয়ারটেকার বিকল্প চাবি ব্যবহারের মাধ্যমে কক্ষটি খুললে ফ্যানের সাথে তরুণীর মরদেহ ঝুলতে থাকে বলে দাবি তাদের।
এদিকে তরুণীর কাছে পাওয়া জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে তরুণীর ঠিকানা টেকনাফের হ্নীলা বলে জানা গেছে। মেয়েটির সাথে যে ছেলেটি ছিল সেই পালাতক বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, ওই ঘটনায় হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেয়েটির সাথে যে ছেলেটি ছিল সেই পলাতক রয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ