শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
এম এ সাত্তার:
বহু মামলার পলাতক আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তার সাথে আরো তিন সহযোগিকে আটক হয়।
আটকের সময় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মোবাইল সেট, কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের লাইট হাউজ সিকদারপাড়া মাটিয়া তলীস্থ শ্বশুরবাড়ি থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১০ টি নিয়মিত মামলা রয়েছে।
ভয়েস/জেইউ।