বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবি, ২৬ জনের মরদেহ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:
শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে একটি বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। সকাল সোয়া দশটা পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন শিশু, ১ নারী রয়েছেন। এছাড়াও আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কাঁঠালবাড়ী ঘাটে নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট পেছন দিক থেকে ধাক্কা দিলে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘এ পর্যন্ত তিন শিশুসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনো নিহতদের স্বজনরা এসে পৌঁছায়নি।

উল্লেখ্য, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION