শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত-১, আহত-২

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
পেকুয়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলি ও কিরিচের কোপে জয়নাল আবেদিন (৩৮) নামের এক ব্যবসায়ীর নিহত হয়েছে। এ ঘটনায় আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৫) গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
২ মে রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। আহত আলী আকবর একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার রুস্তম আলীর ছেলে, রিফা আক্তার ওই এলাকারা মহিউদ্দিনের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রবিবার রাত সাড়ে ৮টার দিকে আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, আবু হানিফ, শওকত আলম, জিয়াবুলসহ আরও ১০/১৫ জন সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের উপর। এতে ঘটনাস্থলে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। জয়নালের সাথে থাকা আলী আকবরও হামলার শিকার হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
স্থানীয় বাসিন্দা আবদু রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নাল আবেদীনের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার ইস্যু ধরে ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জন জয়নাল ও আলী আকবরের উপর সশস্ত্র হামলা করে।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচর্জা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, মগনামা সন্ত্রাসীদের হামলায় আহত জয়নাল আবেদিনের মৃত্যুর খবর পেয়েছি। ভোক্তভোগিদের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION