শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

জামিন শুনানি শেষ, অপেক্ষা আদেশের

সাংবাদিক রোজিনা ইসলাম।

ভয়েস নিউজ ডেস্ক:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। নথিপত্র পর্যালোচনার জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে জামিন প্রশ্নে ভার্চুয়াল শুনানি হয়।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।

এদিন সকাল থেকে জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা করতে থাকেন রোজিনার সহকর্মী এবং তার স্বজনেরা।

ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

ভ্যাকসিন ক্রয়/সংগ্রহ সংক্রান্ত সরকারি নথির ‘ছবি তোলা’ এবং ‘চুরির’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তোলার প্রথমদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলে সেটি নাকচ হয়ে যায়।

রোজিনা ইসলাম ওই অফিস থেকে কোনো নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ‘আক্রোশের শিকার’ হয়ে থাকতে পারেন। রোজিনা নিজে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রতিবেদন করার কারণে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। সোমবার রাতে রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION