বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

আজো আশা রাখে স্বজনেরা, ‘গুম’ হওয়া ব্যক্তিরা ফিরবে

ভয়েস নিউজ ডেস্ক:

‘গুম’ হওয়া ব্যক্তিদের অবিলম্বে সন্ধান দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। স্বজনেরা বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের ফেরার অপেক্ষায় আছেন তাঁরা।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা।

মানববন্ধনে যাঁরা অংশ নেন, তাঁদের কারও হাতে বা গলায় ঝোলানো ছিল গুম হওয়া স্বজনের ছবি। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’।

মানববন্ধনে অংশ নেন বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস। তিনি অভিযোগ করে বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তাঁর বাবাকে তুলে নেওয়া হয়। সে সময় দুই সপ্তাহের ব্যবধানে সিলেট থেকে বিএনপির চার নেতা একইভাবে নিখোঁজ হন। ওই সময় সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। দেশের স্বার্থে তাঁর বাবা ওই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। এ অবস্থানের কারণেই তাঁর বাবাকে গুম করা হয়েছে।

আবরার ইলিয়াস বলেন, ‘আমরা এখনো বাবার অপেক্ষার আছি। কারণ, আমরা দেখছি, বহু বছর পর অনেকে গুম নামের কারাগার থেকে ফিরে এসেছেন।’

মানববন্ধনে যোগ দেন কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান, মেয়ে আনিশা ইসলাম ও ছেলে এনাম। তাঁরা জানান, ২০১৯ সালের ১৯ জুন ইসমাইল ‘গুম’ হন।

নবম শ্রেণির শিক্ষার্থী আনিশা বলে, ‘প্রতিদিন বাবার অপেক্ষায় থাকি। আমরা বাবার সন্ধান চাই।’

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোনো মানুষ নিখোঁজ হলে বা হারিয়ে গেলে, তাঁকে খুঁজে দেওয়ার দায়িত্ব সরকারের। কারণ, আমাদের জানমালের নিরাপত্তা দেবে তারা। কিন্তু সেটা হচ্ছে না।’

আলোকচিত্রী শহিদুল হক অভিযোগ করে বলেন, এখানে সম্প্রতি যাঁরা গুম হয়েছেন, তাঁরা সরকারের দ্বারাই হয়েছেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে সন্ধান দেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION