বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় মারা যাওয়া হাঁস নিয়ে বিতন্ডার জেরে দুই নারীকে পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় মারা যাওয়া একটি হাঁস নিয়ে বিতন্ডার জের ধরে রোকেয়া বেগম (৩০) ও হাজেরা বেগম (৫০) নামে দুই গৃহবধুকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৯মে) দুপুর ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের রায় বাপের পাড়া এলাকায় এঘটনা ঘটে।

আহতেরা একই এলাকার প্রবাসী শাহ আলম ও নুরুল ইসলামের স্ত্রী। তাদেরকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত হাজেরা বেগম বলেন, একই এলাকার মিয়ার পাড়ার মৃত লাল মিয়ার ছেলে হাবিবুর রহমানসহ আরো কয়েকজন আমাদের বাড়িতে এসে বলেন, তাদের একটি হাঁস আমরা মেরে ফেলেছি। আমরা বললাম এই রকম ঘটনা আমরা ঘটাইনি এবং শপথ দিলে আমরা রাজি। তারপরও তিনি আমাদের উপর ছড়াও হয়ে গালি দিতে থাকেন। এক পর্যায়ে তিনি আরো ক্ষিপ্ত হয়ে তার ছেলে ইয়াছিন, মোর্শেদ ও ইয়াছিনের স্ত্রী জিগারু বেগমসহ আরো কয়েকজন বাড়িতে এসে হামলা শুরু করে। ওই সময় আমি ও রোকেয়া বেগম বাধা দিলে পিটিয়ে আহত করে। এমনকি বাড়ির ঘেরা ভাংচুর করে ক্ষতি সাধন করে।

তিনি আরো বলেন, হামলার পর বেশ ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার সময় এ ঘটনায় মামলা করলে আরো বড় ক্ষতি করবে বলে হুমকি প্রদান করেন। যার কারণে তাদের ভয়ে আমরা আতংকের মধ্যে দিনাপাত করছি।

এ ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION