বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈকতে ৩শ’ কেজি বর্জ্য অপসারণ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (৮ জুন) সকালে কক্সবাজারের লাবনী পয়েন্ট, উখিয়া, টেকনাফ, রামু ও মহেশখালী সমুদ্র সৈকতে ইকোফিশ-২ প্রকল্পের উদ্যোগে পরিছন্নতা কর্মসূচি চালানো হয়েছে। এতে স্থানীয় মৎস্যজীবী, যুব প্রতিনিধি, উপজেলা মৎস্য অফিস, ইকোফিশের কর্মকর্তাগন এবং এর সহযোগী সংস্থার কর্মীরা অংশ নেন। আন্তর্জাতিক সমুদ্র দিবস পালনের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসব পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীগণ সৈকতের এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, পরিত্যাক্ত ও ছেড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসা সহ প্রায় তিনশ কেজি বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন।

ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত ও মৎস্য অধিদফতরের সাথে যৌথভাবে বাস্তবায়িত ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ -২ কার্যক্রমের আওতায় এ ইভেন্টের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে ইকোফিশ -২ প্রকল্পের টিম লিডার ড. মো. আব্দুল ওহাব বলেন, “সমুদ্র আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেনসহ বহুমাত্রিক খাদ্যের জোগান দেয় ,জীববৈচিত্র সংরক্ষণে সহায়তা করে, তাই স্থানীয় যুব সমাজ ও জেলেদের সঙ্গে নিয়ে প্রতি মাসেই আমরা সমুদ্র সৈকত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।”

ভোলা ও পটুয়াখালী জেলাতেও সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION