বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে আকস্মিক বন্যার আশংকা

ভয়েস নিউজ ডেস্ক:

মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী তিনদিনের মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় আকস্মিক বন্যা হতে পারে।শনিবার (১২ জুন) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তারা বলেছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী তিনদিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলী জেলা কক্সবাজার ও বান্দরবানে এবং তৎসংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে কক্সবাজার ও বান্দরবান জেলার নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। এতে করে কোথাও কোথাও আকস্মিক বন্যা হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনার পানি কমছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে যমুনা নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে।

এদিকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আর পানি বাড়ছে পদ্মা নদীর, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION