বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:
গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পুলিশগোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ

সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশু সন্তানসহ তিন জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতের কোনও এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বুধবার (১৬ জুন) সকালে গোয়াইনঘাটের ফতেহপুর বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের লাশ ময়নাতদেন্তর জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (২৭), ছেলে মিজান আহমদ (১১) ও মেয়ে তানিসা (৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ। তিনি বলেন, সকালে হিফজুরের পরিবারের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দিলে মেঝেতে লাশ দেখতে পান তারা। এসময় হিফজুরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তিন জনকে জবাই করে হত্যা করা হয়েছে। হিফজুরের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দা দিয়ে কুপিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তিনি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, কী জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদের মধ্যে গৃহকর্তা হিফজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION