বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

বাড়ি ফেরার পর থানায় ‘নেওয়া হলো’ ত্ব-হা আদনানকে

আবু ত্বহা মোহাম্মদ আদনান

ভয়েস নিউজ ডেস্ক:

নিখোঁজের আট দিন পর নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান (৩১) তার রংপুরের বাড়ি ফিরেছেন।

শুক্রবার জুমার পর বাড়ি ফিরলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জের (ওসি) আবদুর রশীদের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে ত্ব-হার ভাই তারেক জানিয়েছেন।

তিনি বলেন, ত্ব-হা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত। বাড়ি ফিরে পানি ছাড়া কিছু খাওয়ারও সুযোগ পাননি।

ওসি বলেন, নিখোঁজের ঘটনা জানতে ত্ব-হাকে থানায় নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ত্ব-হার সন্ধান চেয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাবিকুন নাহার বলেন, ত্ব-হা গত ১০ জুন থেকে চার সঙ্গীসহ নিখোঁজ।

ছেলের সন্ধান পেতে আদনানের মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ঢাকার একটি মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্যে রংপুর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভাড়া করা একটি গাড়িতে রওনা দেন ত্ব-হা। আদনানের সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আবদুল মুহিত ও ফিরোজ। এছাড়া গাড়িচালক আমির উদ্দিন ফয়েজও ছিলেন।

ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফেইসবুক এবং ইউটিউবে অনেকেই তাকে অনুসরণ করেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এবং তার সন্ধান চেয়ে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে প্রচার চালানো হয়। সূত্র:দেশরুপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION