বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

কারাগারে অ্যান্টিভাইরাসের স্রষ্টা জন ম্যাকাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনার কারাগারে থাকা, অ্যান্টিভাইরাসের আবিষ্কারক জন ম্যাকাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা, আত্মহত্যা করেছেন তিনি।

ট্যাক্স ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রে একাধিক মামলা হয়েছিলো তার বিরুদ্ধে। তার জেরে গেলো বছর স্পেনে গ্রেফতার হন। ৯ মাস কারাগারে থাকার পর বুধবার (২৩ জুন) তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের অনুমতি দেয় স্পেনের সর্বোচ্চ আদালত। এর কয়েক ঘন্টা পরই কারাগারে মেলে তার ঝুলন্ত মরদেহ।

কর ফাঁকি ছাড়াও হত্যা, অবৈধ অস্ত্র রাখা, ক্রিপ্টোকারেন্সি সহ বেশ কয়েকটি মামলা ছিলো তার বিরুদ্ধে। বিভিন্ন দেশে পালিয়ে বেড়ানো ম্যাকাফি এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন।

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। ম্যাকাফি ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন।

শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION