রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দৈনিক দেশবিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম সহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত

ভয়েস প্রতিবেদক:

দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক এডভোকেট মো: আয়ুবুল ইসলাম সহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। গত ২২ ও ২৩ জুন পর্যায়ক্রমে  কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাদের নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তিনি ছাড়াও পরিবারের যারা করোনা আক্রান্ত হয়েছে, তারা হলো-তার সহধর্মিণী রাশেদা বেগম রুবি (৩৫), তার ৩ শিশু সন্তান যথাক্রমে তাসনুভা আয়ুব রুমকি (১৪), আসওয়াদ আয়ুব রিজভী (১১) এবং আফরা বিনতে আয়ুব (৩)। এর কয়েকদিন আগে থেকে তারা জ্বর সহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন।

বর্তমানে এডভোকেট মো: আয়ুবুল ইসলাম ও ছেলে আসওয়াদ আয়ুব রিজভী (১১) কক্সবাজার জেলা সদর হাসপাতালের ৪১১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যরা কক্সবাজার শহরের উত্তর বাহারছড়া বাসায় আইসোলেসনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

আয়ুবুল ইসলাম দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক ছাড়াও দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট টেলিভিশন নিউজ ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধির দায়িত্বপালন করছেন। এছাড়াও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ও উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি। সে উক্ত ইউনিয়নের চাকবৈঠা গ্রামের মরহুম হাজী আমির কাসেম ও মরহুমা কুলসুম বেগমের কনিষ্ঠ সন্তান।

এডভোকেট মো: আয়ুবুল ইসলাম, তার সহধর্মিণী ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION