বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গা যুবকে বিয়ে করে বেকায়দায় তরুণী

ভয়েস নিউজ ডেস্ক:

সিরাজ খাতুন (৩৩)। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।কিন্তু নিজের অজ্ঞাতেই বাংলাদেশি নাগরিক ভেবেই এক রোহিঙ্গা যুবককে বিয়ে করে ফেঁসে গিয়েছিলেন সিরাজ খাতুন। প্রতারণার শিকার বুঝতে সেই রোহিঙ্গা যুবককে ছেড়ে এলেও রোহিঙ্গা স্বামীর পদবী তাকেও রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করে।

চট্টগ্রামে নিজের পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা পরিচয়ে গ্রেপ্তার হয়ে যেতে কারাগারে। ৯ মাসের সন্তানসহ প্রায় ২৬ দিন কারাভোগের পর বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ )-এর সহায়তায় মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মিলেছে সিরাজ খাতুনের।

সিরাজ খাতুনকে আইনি সহায়তা প্রদানকারী মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, সিরাজ খাতুন বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। রোহিঙ্গা যুবকের বৈবাহিক প্রতারণার শিকার হয়ে সিরাজ খাতুনকে কারাগারে যেতে হয়। মূলত বিয়ের পর রোহিঙ্গা যুবক সিরাজ খাতুনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গেলে সেখানে সিরাজ খাতুনকে রোহিঙ্গা হিসেবে নিবন্ধন করা হয়। পরে এই রোহিঙ্গা স্বামীর কাছ থেকে নিজেকে মুক্ত করে নিজ গ্রামে ফিরে আসেন। কিছুদিন পর নিজের পাসপোর্ট করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় রোহিঙ্গা নিবন্ধনে সিরাজ খাতুনের নাম দৃশ্যমান হয়। এর প্রেক্ষিতে রোহিঙ্গা নাগরিক হিসেবে গ্রেপ্তার করা হয় সিরাজ খাতুনকে। এই ঘটনায় দায়ের করা মামলায় সিরাজ খাতুনকে বিনা খরচে দীর্ঘ আইনি সহায়তা দেয় বিএইচআরএফ।

আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, সিরাজ খাতুনের বাংলাদেশি নাগরিক হিসেবে যাবতীয় প্রমাণপত্র আদালতে উপস্থাপন ও যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ১৬ জুন আদালত সিরাজ খাতুনের জামিন মঞ্জুর করেন। কিন্তু জামিনের জিম্মা নামায় স্বাক্ষর জটিলতার কারণে তিনি এতোদিন কারাগার থেকে মুক্তি পাননি। সর্বশেষ রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের জিম্মায় জামিননামা কারাগারে পৌঁছানের পর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন সিরাজ খাতুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION