রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

আমাদের অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই

ভয়েস নিউজ ডেস্ক:

এই মুহূর্তে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে সে চাহিদা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

রোববার (৪ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ফলাফল হাতে পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ সত্যি কিনা তা বলা যাবে।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পুনঃআহ্বান জানিয়ে বলেন, তারা প্রতি মুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখছেন।

এ মুহূর্তে সংকট না থাকলে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION