বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার বিজয় উদযাপন করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

কোপা আমেরিকার ফাইনাল খেলায় জয়লাভ করেছে আর্জেন্টিনা। এই খুশিতে বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে কিশোর সিয়াম । পরে বন্ধুদের নিয়ে ফুটবল খেলা শেষে পূবাইলের ইছালি ব্রিজের নিচে বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। পরে ডুবুরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

রোববার (১১ জুলাই) দুপুর ২টায় গাজীপুরের পূবাইলে এই ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. জলিল বিষয়টি জানিয়েছেন।

মো. সিয়াম (১৫) টঙ্গীর নোঁয়াগাও রেলস্টোশন এলাকার আব্দুর রব ওরফে সাদেকের ছেলে। সে টঙ্গীর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এলাকাবাসী ও মৃত সিয়ামের বন্ধুরা জানায়, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল- আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জয়লাভ পর সিয়াম ও তার ৭-৮ জন বন্ধু মিলে ফুটবল খেলে। খেলা শেষে পূবাইলের ইছালি ব্রিজের নিচে বিলের পানিতে গোসল করতে নামে।

বিলের পানিতে খেলতে খেলতে সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সিয়াম। এসময় সিয়ামের আরেক বন্ধু আনন্দ ডুবে যাওয়ার সময় অন্যান্য বন্ধুরা তাকে পানি থেকে টেনে তোলে। পরে অনেক খোঁজাখুজি করেও সিয়ামের কোনো সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ডুবুরি দল।

ডুবুরি দলের লিডার মো. জলিল জানান, দুপুর দেড়টায় খবর পেয়ে টঙ্গী ফায়ার সাভির্সের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION