বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সড়ক অবরোধ করে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার সকালে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন। এতে জয়দেবপুর-ঢাকা সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহনের জট তৈরি হয়েছে।
বিক্ষোভে অংশ নেয়া এক শ্রমিক অভিযোগ করেন, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরে কারখানাটিতে বেতন অনিয়মিত। এভাবে কর্মীদের চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে। গত রোজার ঈদের আগেও আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে কারখানার শ্রমিক-কর্মীদের।
গতকাল মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয়।

কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বেতন-বোনাস দেওয়া হয়নি। আজ সকাল আটটা থেকে শ্রমিক ও কর্মীরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান অবরোধ সৃষ্টি করেন। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের জট তৈরি হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।সুত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION