রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর

ধর্ম ডেস্ক:

হজের উদ্দেশে পবিত্র মক্কা নগরীতে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে চারদিক। তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর।

হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে—‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমূলক লা শারিকা লাক।’

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরেই হচ্ছে এবারের হজ। গত বছরও হজ পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।

এবারও হজযাত্রীদের মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই হজ পালন করতে হবে।

দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ বলেন, প্রতি তিন ঘণ্টায় ৬ হাজার হজযাত্রী তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে এক দলের তাওয়াফ শেষ করার পরেই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে।

রোববার (১৮ জুলাই) মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন মুসল্লিরা। এরপর সোমবার (১৯ জুলাই) সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন।

এবারের হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা।

সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে, সেখানে খোলা আকাশের নিচে রাত জেগে চলবে ইবাদত-বন্দেগি। হাজিরা মঙ্গলবার (২০ জুলাই) আবারও ফিরবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

অনলাইনে নিবন্ধন করা ৫ লাখের মধ্যে থেকে এ বছর মাত্র ৬০ হাজার জনকে দেয়া হয়েছে হজের অনুমতি। সৌদি আরবে ১৮ থেকে ৬৫ বছরের নাগরিক ও বাসিন্দারা সুযোগ পেয়েছেন এবার। অংশ নেয়ার আগে সবাইকে নিতে হয়েছে করোনার টিকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION