রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

চট্টগ্রামে বৃদ্ধা নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে প্রথমবারের মতো মিউকরমাইকোসিসে বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক নারী (৬০)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল।

তিনি বলেন, ‘চমেক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এক নারী মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি৷ যদিও সাধারণ মানুষ রোগটিকে ব্ল্যাক ফাঙ্গাস নামে চেনেন। ছত্রাকজনিত রোগটি বিরল। চট্টগ্রামে ওই নারীই প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একটি মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন ওই নারী। এরপর ১৫ জুলাই তার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। তবে করোনামুক্ত হলেও তার শরীরে নানা অসঙ্গতি দেখা দেয়। পাঁচদিন আগে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION