বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

টিকা প্রদান, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম।

টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর সময় সকাল ৯টা হলেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তার আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমাতে থাকেন। সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়।

এসব টিকা প্রত্যাশীদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকে মুখে মাস্ক না পরেই গাদাগাদি করে দাঁড়াতে দেখা যায় তাদের।
এর আগে গত সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে করোনা গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে মঙ্গলবার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় গত মাসে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ করে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত যারা রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা প্রথম ডোজের টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে গেলেই টিকা পাবেন। এরই মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ডোজের টিকা পাঠানো হয়েছে। এক্ষেত্রে দিনের টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টায় (৯টা থেকে ১১টা পর্যন্ত) শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে।

এদিকে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION