মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশের ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা

ভয়েস নিউজ ডেস্ক:

ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশের ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার ধর্মঘটে ছিলেন ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা।

এই ধর্মঘটের পরিস্থিতির অবসান হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের বৈঠক শেষে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। এতে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন অংশ নেন।

দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা এই ধর্মঘট প্রত্যাহার করে নেন। বৈঠকে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদ ও মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির এবং মহাসচিব ওয়াজি উল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION