শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ক‌রা হ‌বে: তথ্যমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

শিগগিরই অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হ‌বে ব‌লে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্প‌তিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনীভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এ তথ‌্য জানান।

তথ‌্যমন্ত্রী ব‌লেন, ‘আমরা চেষ্টা করছি খুব শিগগির, আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে অননুমোদিত অনলাইন পোর্টালের তালিকা পাঠানোর। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ ক‌রে দে‌বে।’

হাছান মাহমুদ বলেন, ‘আদালতকে আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সে বিষয়টা আদালতকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অননুমোদিত নিউজ পোর্টালগুলো বন্ধ করব।’

কিছু অনলাইন কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছিল কেন, এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আসলে ভুল বোঝাবুঝি হয়েছিলে। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিলে। তবে, খুব দ্রুত সেটার সমাধান হয়েছে।’

তিনি বলেন, ‘অনলাইন পোর্টাল বন্ধ চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদনও চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে, কিংবা সৎ উদ্দেশে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে, সেগুলো বন্ধের কার্যক্রম চলবে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কবি ও সাংবাদিক সৌমিত্র দেব সম্পাদিত ‘উন্নয়নে উজ্জীবনে শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী বইটির সংকলক ও সম্পাদক সৌমিত্র দেবকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের কাছে বিস্ময়কর নেতৃত্বের উদাহরণ। সে কারণেই বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে উন্নয়নশীল দেশগুলোর সামনে কেস স্টাডি হিসেবে উপস্থাপন করছেন। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রীকে অনেক পুরস্কারে ভূষিত করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION