রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আজ মহাসপ্তমী

ভয়েস নিউজ ডেস্ক:

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে সোমবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা। এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে।

আজ মঙ্গলবার মহাসপ্তমী। সকাল পৌনে নয়টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। তবে গতবার করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা সীমিত আকারে করা হলেও এবার তা শিথিল করা হয়েছে।

আগামীকাল বুধবার মহাষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবারও তা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION